মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » পুলিশ কর্মকর্তা জাহিদ হাসানের আমলনামা
পুলিশ কর্মকর্তা জাহিদ হাসানের আমলনামা
![]()
দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। বিরতিহীন আজও অভিনয় করে যাচ্ছেন। দীর্ঘদিন পর তাকে দেখা যাবে ওটিটিতে। দুই বছর আগে তিনি ওটিটির একটি সিরিজে কাজ করেছিলেন।
নতুন করে তিনি ওটিটির জন্য অভিনয় করেছেন ‘আমলনামা’ নামক একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
বরাবররের মতো এই ছবিটিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি করছেন রাফী। তিনি বলেন, ‘এই সিনেমায় যে গল্পটি দেখানো হচ্ছে, তা দর্শককে একধরনের রহস্যে ডুবিয়ে রাখবে। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমাতেও দর্শক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
জাহিদ হাসানও আশাবাদী নতুন ছবিটি নিয়ে। ওয়েব ফিল্মটিতে জাহিদ হাসানকে একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। তবে তিনি এখনই নিজের চরিত্র বা গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি বলেন, ‘রাফী এখন খুব ভালো কাজ করছে। আমার অভিজ্ঞতাও ভাল। ‘আমলনামা’ গল্পটিই অসাধারণ। দর্শকের ভালো লাগবে আমার বিশ্বাস।’
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। এতে চমক হিসেবে আছেন তমা মির্জাও।
‘আমলনামা’ মার্চ মাসের মাঝামাঝি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
বিষয়: #আমলনামা #কর্মকর্তা #জাহিদ #পুলিশ #হাসানের










আলোচিত এই মিসরীয় অভিনেত্রীকে কতটা চেনেন
অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না, শিল্পীদের সতর্ক করলেন তামান্না
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন বিষয়টা উপভোগ করছেন, জানালেন জয়া
সমালোচক নয় দর্শকের কথা ভাবেন রবি
কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
বিদেশের জীবন বেছে নেয়া সহজ নয়: মাহি
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
সমালোচক নয় দর্শকের কথা ভাবেন রবি
মেলানিয়া এখন সিনেমার বড় তারকা: ডোনাল্ড ট্রাম্প
আমিশা পাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
