সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ৬৯ কেজি গাঁজা সহ ৩ কারবারি গ্রেফতার
মাধবপুরে ৬৯ কেজি গাঁজা সহ ৩ কারবারি গ্রেফতার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২ মার্চ) র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (০১ মার্চ) দিবাগত রাত দশটায় মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র মোঃ সিফাত আলী (৪০), সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর পুত্র মোঃ আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (২৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিষয়: #কারবারি #গ্রেফতার #মাধবপুর










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 