শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক

মেটলাইফের রাজশাহী অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল এসোসিয়েট নিয়ে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা ও সহযোগিতায় রাজশাহীর গ্রান্ড রিভারভিউ হোটেলের যমুনা হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মইনুল হাই আসিফ। এছাড়াও, আয়োজনটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস। কর্মশালাটির সভাপতিত্ব করেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান।
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি মোকাবিলায় শাখা ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার সহ বীমা খাতে কর্মরত সকল কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। এ সংক্রান্ত সকল আইন, সার্কুলার ও বিধিমালা পরিপালন করে ব্যবসা পরিচালনা করতে রিসোর্স পার্সন সুপারিশ করেন। কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী মানিলন্ডারিং সংক্রান্ত বিধিবিধান মেনে বীমা খাতকে শক্তিশালী করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বীমা খাতের কর্মী ও দেশের সাধারণ মানুষদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সচেতন করা গেলে, ঝুঁকি অনেকখানি কমে আসবে বলে ধারণা করেন বক্তারা। এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজে লাগবে বলে উল্লেখ করেন অতিথিরা।
বিষয়: #অর্থায়ন #কর্মশালা #প্রতিরোধ #প্রশিক্ষণ #বিষয়ক #মানিলন্ডারিং #রাজশাহী #সন্ত্রাস




প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
