বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ৪
ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ৪
মনির হোসেন

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদার (৪৬)। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে জহিরুল ইসলাম, মাইনুল হাওলাদার , মোঃ ফয়েজ হাওলাদার , মোঃ ফরিদ তহশিলদারকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশনঃ
অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #নেতৃত্ব #ভোলা #যৌথবাহিনী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 