রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য
১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য
নিজ
স্ব প্রতিবেদক
বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪। গত ৩১ জানুয়ারি হতে ০৪ ফেব্র“য়ারি ২০২৫ পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ০৩ পারা, ০৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ্ এবং তেলাওয়াতসহ মোট ০৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ০৫ জন ও সেনাবাহিনীর ০১ জনসহ মোট ০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন, ৩ পারা গ্র“পে এবং
মোঃ গোলাম রব্বানী, ১০ পারা হিফজ্ গ্রুপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে; যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে। আন্তর্জাতিক পরিমন্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইল ফলক হয়ে থাকবে।
বিষয়: #আন্তর্জাতিক #কোরআন #প্রতিযোগিতা #বাহিনী #সশস্ত্র #সাফল্য #হিফজুল










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 