রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অসহায় গরীব ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
অসহায় গরীব ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণে বাংলাদেশ কোস্ট গার্ড।
২১ ডিসেম্বর শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট হতে দুপুর ২টা পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৭৩ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট আদিব আদনান, এএমসি।
বিষয়: #অসহায় #কোস্টগার্ড #গরীব #চিকিৎসা #দিলো #বিনামূল্যে #শিশু #সহায়তা










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 