শিরোনাম:
●   সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! ●   সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড ●   মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ ●   পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ ●   সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি ●   আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয় ●   দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত ●   আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছবি ও ভিডিও নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী!
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছবি ও ভিডিও নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী!
৩১৫ বার পঠিত
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছবি ও ভিডিও নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী!

” প্রবাসীর কষ্টার্জিত ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক স্বামী”

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

মোবাইল রং নম্বরে পরিচয় থেকে পরকীয়া প্রেম! প্রেম করে মোবাইল ফোনে বিয়ে, কাবিননামা না থাকলেও প্রবাসের মাটিতেই দু’জন স্বামী স্ত্রী পরিচয়ে সংসার করেছেন। মন দেয়া ও নেয়ার মধ্যে দিয়ে পরকীয়া প্রেমের কারণে স্বামী –সন্তাান হারিয়েছে। শুধু তাই নয় তার নিজের কষ্টার্জিত ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক প্রেমিক নামক স্বামী। তার সব কিছু হারিয়ে এখন স্ত্রীর স্বৃকৃতি না পেলেও কষ্টার্জিত অর্থ ফেরত পেতে সুনামগঞ্জ আদালতের আশ্রয় নিয়েছেন ভূক্তভোগি প্রতারিত নারী।
ছবি ও ভিডিও নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত নারী!
জানা যায়, রাজশাহীর কানুর উপজেলার মালখীরা গ্রামের মৃত আলকু শাহের কন্যা পপি বেগম। তার ছিল স্বামী সংসার ও সন্তানাদি। কিন্তু তার অভাবে তাড়নায় পরিবারে স্বচ্চলতা ফেরাতে গত ২০১৭ সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি জমান পপি বেগম। গত ২০১৯ সালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের মৃত আবদুর রকিবের ছেলে সৌদি প্রবাসী বিল্লাল মিয়ার মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয় সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পপির সঙ্গে। এ পরিচয় থেকে তাদের মধ্যে এক সময় গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুন্দরী পপিকে বিয়ের প্রলোভন দেখিয়ে রঙ্গীন জীবনের স্বপ্ন দেখাতে থাকেন নারীলোভী প্রতারক বিল্লাল। তাতেও পপি বিয়েতে রাজি হয়নি। পপিকে বিয়েতে রাজি করতে নানা কৌশল করেন প্রেমিক বিল্লাল। তার নিজের মোবাইলে পবিত্র কাবা ঘরের ভিডিও ধারণে কসম করে যে, ’’পপি তোকে আমি বিয়ে করে সংসার করব’”। এই কসম করার ভিডিও বার্তা পপিকে পাঠায় প্রেমিক নারীলোভী প্রতারক বিল্লাল। তাতেই মন গলে যায় পপির। বিয়েতে রাজি করিয়ে কিছুদিন পর দেশে ছুটিতে আসেন প্রেমিক বিল্লাল। গত ২০২০ সালের ২ আগষ্ট বিয়ের পিরিতে বসেন পপি ও বিল্লাল। তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। পপির বিশ্বাস সৃষ্টি করতে একটি ভুয়া ও জাল কাবিননামাও তৈরী করে সেটি নিয়ে ফের প্রবাসে চলে যান বিল্লাল। প্রবাসে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে দুইজন একসাথে বসবাস শুরু হয়। বিয়ে ও সংসারের বিষয়টি জানতেন পপির কপিলসহ আশপাশে বসবাসরত একাধিক প্রবাসী বাঙালীরাও। পপিকে আরও আপন করে নিতে তার নিজের পরিবারের সবার সাথে মোবাইল ফোনে কথা বলান প্রতারক বিল্লাল। তাতে বিল্লালের প্রতি পপির বিশ্বাস আরও ভারি হয়ে উঠে। এরপর শুরু হয় প্রতারণার মুল নাটক, যার স্ক্রীপ্ট রাইটার ও পরিচালক ছিলেন বিল্লাল মিয়া। আর তার নির্দেশনায় শুধু স্যুটিং করেছেন পপি। নিখুত পরিচালক বিল্লালের চালাকী একটুও বুঝার ক্ষমতা ছিলোনা স্বাক্ষর জ্ঞানহীন সহজ-সরল পপির। প্রবাসি পপির জন্য জমি খরিদ করে বাড়ি নির্মানের স্বপ্ন দেখান প্রতারব বিল্লাল। দেশে এসে বাড়ি নির্মানের দৃশ্যগুলাও ভিডিও ধারণ করে পাঠাতে থাকেন স্ত্রী পপিকে। আর বিভিন্ন পন্থায় নিতে থাকেন পপির উপার্জিত কাডি কাড়ি টাকা। ততক্ষনে বিষয়টি টের পেয়ে পপিকে তালাক দেন তার সাবেক স্বামী। প্রতারিত পপির ছয় বছরের উপার্জিত প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা হারিয়ে স্ত্রীর মর্যাদা তো দুরের কথা, তার খোজে বেড়াচ্ছেন নিজের কষ্টার্জিত সেই অর্থ। তার নিজের ফোনে বেশ প্রমানাদিসহ তাদের বিশেষ মূহুর্তের ছবি ও ভিডিও নিয়ে ঘুরছেন দ্বারে দ্বারে। প্রতারক বিল্লালের বাড়িতে গিয়েও ঠাঁই না পেয়ে নিয়েছেন সুনামগঞ্জ আদালতের আশ্রয়। এসব ঘটনায় সুনামগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের করলে মামলাটি তদন্তের জন্য ছাতক থানাকে নির্দেশ দেন আদালত। তদন্তের দায়িত্ব পান থানার উপ-পরিদর্শক সিকান্দার আলী। মামলা বাদীনী পপির বক্তব্যে ৩০-৩৫ লক্ষ টাকা প্রতারিত হওয়ার বিষয়টি উঠে আসলেও তদন্তে বিকাশ ও ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে বিল্লালের পরিবারকে পাঠানো ১২ লক্ষ টাকারসহ পপির বর্ননা অনুযায়ী অন্যান্য ঘটনারও প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে মর্মে আদালতে চাজশীট প্রতিবেদন দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা। কিন্তু আসামীরা আদালত থেকে জামিন নিয়ে পপির স্বপ্নের বাড়িতে বসবাস করলেও পপি এখনও বনবাসে। জীবিকার জন্য করছেন মানুষের বাসায় কাজ। পাপি এই মুখ নিয়ে ফিরতে চান না সন্তানদের কাছেও। অন্যদিকে বিয়ের আসরে বসার চেষ্টা করছেন পপির প্রতারক স্বামী বিল্লাল। এতে বিল্লালকে হারানোর পাশাপাশি কষ্টার্জিত অর্থ হারিয়ে নিরুপায় পপি বেগম এখন বিচারের অপেক্ষায়। এঘটনায় অভিযুক্ত প্রতারক প্রেমিক বিল্লালের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের লোকজনরা জানিয়েছে যেহেতু আদালতে পপি মামলা করেছেন, তাই ওই ঘটনাটি সিদ্ধান্ত আদালত দেখবে। এ ব্যাপারে থানার ওসি গোলাম কিররিয়া হাসান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্বামী সেজে স্ত্রীর কাছ ধেকে বাড়ি ঘর বানানোর কথা বলে ৩৫লক্ষ টাকা মধ্যে ১২ লাখ টাকা তথ্য প্রমান পেয়েছে তদন্তকারি কর্মকতা। প্রতারক স্বামীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ আদালতে চাজশীট দাখিল করেছে থানার পুলিশ।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ  ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে  ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয় আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট

আর্কাইভ

---
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ