বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ধানের বীজ বিতরনের উদ্বোধন
রাণীনগরে ধানের বীজ বিতরনের উদ্বোধন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের এই উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ধান বীজ বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরনের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রসাশক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।
আয়োজকরা জানান,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে দুই কেজি করে বীজ দেয়া হবে।
বিষয়: #ধান #বীজ #রাণীনগর










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 