শনিবার ● ৩০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি ::

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে পৌরশহরের চরেরবন্দ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৩জন মাদক ব্যবসায়িকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গতশনিবার দুপুরে আসামীদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। জানা যায়,বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর রিয়ার ১১পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বীন আহমদের নেতৃত্বে পৌর শহরের চরেরবন্দ এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল এসি ব্লাক,৪১ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন,নগদ ১হাজার ১শত ৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন চরেরবন্দ গ্রামের কুশমলত আলীর পুত্র ইসলাম উদ্দিন, জমির উদ্দিনের পুত্র নাসির উদ্দিন,হাসেম আলীর পুত্র সায়েদ আহমদ। আটকৃতদের গভীর রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তাদের বিরুদ্ধে গত শনিবার সকালে ছাতক থানার এস আই মোঃ সাদেকুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদেও সুনামগঞ্জ আদালতে মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #ছাতক #বাহিনী #বিদেশি #মদসহ #যৌথ










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 