বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারে সাবেক মহিলা কাউন্সিলের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে সাবেক মহিলা কাউন্সিলের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়িচালক জগলু মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জুন, বুধবার সকালে পৌর শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কাউন্সিলরের নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু মিয়া সে ওই বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিষয়: #মৌলভীবাজার










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 