সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহপরীর দ্বীপে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
শাহপরীর দ্বীপে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
মনির হোসেন

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকা দিয়ে মাদক পাঁচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোট থাকা ২ জন মাদককারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে ২টি বস্তার ভিতরে মোড়ানো অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযানে #কোস্টগার্ড #দ্বীপ #শাহপরীর










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 