শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামি তিন কিশোর গ্রেফতার।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামি তিন কিশোর গ্রেফতার।।
ওয়াহিদুর রহমান:::
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক আসামি শাওন মিয়া(১৩) শহীদ আলম(১৫) ও শিবলু উদ্দিন(২২) নামক তিন কিশোরকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
১৪(নভেম্বর)বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা-পুলিশ মারফতে জানাগেছে,১৩(নভেম্বর) বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার হাদি আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশ বাহিনী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-০৩ তাং-০৩/১১/২৪ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/ ৫০৬(২)/৩০২/ ৩৪(পেনালকোড)মামলার আসামি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুয়েল মিয়ার পুত্র শাওন মিয়া(১৩) ও একই গ্রামের কাওছার মিয়ার পুত্র শহীদ আলম(১৫)কে গ্রেফতার করা হয়ছে।
অপরদিকে বুধবার রাতে থানার সাব-ইন্সপেক্টার সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার মামলা নং-২ তাং-০২/১১/২০২৪ইং ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪(পেনালকোড) হত্যা মামলার তালিকাভুক্ত পলতক আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র শিবলু মিয়া(২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ধৃতঃহত্যা মামলার তিন কিশোর আসামিকে বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।
বিষয়: #জগন্নাথপুর #মামলা #সুনামগঞ্জ #হত্যা










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 