রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০
বজ্রকণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক::

লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৯ নভেম্বর) ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
দেশটি জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। উদ্ধারকাজ চলমান আছে এবং হামলার পর মানবদেহের আরও কিছু বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া গেছে, এগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করাতে হবে।
এ ছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শুক্রবার শেষনাগাদ উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টায়ারে হামলা চালানোর পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন অংশ খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সর্বশেষ হামলা চালানোর আগে এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার টায়ারের নিকটবর্তী শহরগুলোতেও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।এতে হিজবুল্লাহ ও এর মিত্র আমল গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী বাহিনীগুলোর সাত চিকিৎসা কর্মীসহ ১৩ জন নিহত হন।
এ ছাড়া একইদিন ইসরায়েলি বাহিনী ঐতিহাসিক বালবেক শহরের আশপাশের পূর্বাঞ্চলীয় সমভূমিগুলোতেও বিমান হামলা চালায়, এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
বিষয়: #নিউজ #বজ্রকণ্ঠ










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 