শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আগাম ফসল বাজারে তুলতে গিয়ে চাষীরা চরম বিপাকে
বিশ্বনাথে আগাম ফসল বাজারে তুলতে গিয়ে চাষীরা চরম বিপাকে
মিজানুর রহমান মিজান (সিলেট) বিশ্বনাথ থেকে:-
শীতের আগেই হাট-বাজারে শীতকালীন শাকসবজি তুলতে গিয়ে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বরাবরের মতই ব্যস্ত হয়ে চাষে মনোনিবেশ করেন।উদ্দেশ্য একটাই অন্তরে লালিত স্বপ্ন রুপে কাজ করে,সবজি দ্রুত বাজারে তুলতে পারলে মু্ল্যমানের দিকে অধিক লাভবান হবার সম্ভাবনা হেতু চারা উৎপাদন ও জমি পরিচর্যায়ের কাজ শুরু করেন।

বিগত বছর উপজেলায় প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবাদ ও লাভবান হয়েছিলেন কৃষকরা।আর সে লক্ষে এবার ও কৃষকরা আগাম ফসল শীতকালীন সবজি টমেটো, লালশাক,শিম,মিষ্টি কুমড়া,বাধাকপি,ফুলকপি,বেগুন,লাউসহ নানান জাতের চাষে কাজ করতে থাকেন।উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের উত্তর দিকে …
হরিপুর,সোনাপুর,তবলপুর,মুফতিরবাজার,বাওয়ানপুর,হোসেনপুর,পশ্চিম দিকে তেলিকুনা,পাহাড়পুর, লালারগাউ,কান্দিগ্রাম,বিলপার,রামপাশা ও অলংকারি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ব্যাপকহারে শাক-সবজি ও নানাবিধ ফসল চাষের শুরু হয়।কিন্তু এবারের মৌসুমী বায়ুর প্রভাবে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে চারা,বীজ নষ্ট হয়ে যাচ্ছে।কোন কোন কৃষক একই জমিতে দুই তিনবার বীজ বা ফসল লাগিয়ে ও সুফলের পরিবর্তে ক্ষতির সম্মুখিন হচ্ছেন।।বৃষ্টিপাতের ফলে অধিকাংশ কৃষকের মাথায় হাত।নীচের ছবির দিকে লক্ষ করলেই দেখা যায় ফসলবিহীন জমি।কিন্তু এ জমিতেই কৃষক একদিন,দুদিন আগে বীজ,চারা বপন করেছিলেন।আর আজ দেখা যাচ্ছে ফসলবিহীন জমিগুলি।কৃষকরা চরম বিপাকে পড়ে হাসফাঁস করছেন।
বিষয়: #আগাম #চরম #চাষী #ফসল #বাজার #বিপাক #বিশ্বনাথ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 