মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যশোরে পণ্য বোঝাই ট্রাকচাপায় অধ্যাপকসহ নিহত ২
যশোরে পণ্য বোঝাই ট্রাকচাপায় অধ্যাপকসহ নিহত ২
যশোরের শার্শায় পণ্য বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। তারা দুজনেই ভোরে নিকটস্থ একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।
৪ জুন, মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলী বক্স (৬৫)। তারা দুজনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার বসু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাস দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
বিষয়: #যশোর










সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু 