বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট র্যাব-৯ এর হাতে আটক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজল
সিলেট র্যাব-৯ এর হাতে আটক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজল
বুলবুল আহমেদ:-

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক গতকাল বুধবার (৩০ অক্টোবর)
আনুমানিক রাত ১০টা ৫০মিনিটের সময় সিলেটের কোতয়ালী থানাধীন রিকাবী বাজার পয়েন্টস্থ সিলেট ডিজিটাল এক্সরে এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নাশকতা মামলা ( গত ২৩ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় এফআইআর নং- ১১/১১৮, ধারা:১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন ৩/৪ তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/১১৪/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০) এর পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সাহপুর সড়কের বাজার গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র আলী হোসেন ফজল (৫০)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #র্যাব #সিলেট










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 