মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর মঙ্গলবার তেরখাদা উপজেলাধীন শেখপুর বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ ওরফে বাবু শেখকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বাবু শেখকে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #নৌবাহিনী #পরিচালিত #যৌথ










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 