শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্ধকেজি গাজাঁ উদ্ধার, গ্রেফতার-১
সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্ধকেজি গাজাঁ উদ্ধার, গ্রেফতার-১
ওয়াহিদুর রহমান ::

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় গাজাঁসহ সোহেল মিয়া(৪৫)নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
২৬ (অক্টোবর) শনিবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাযায়,২৫ (অক্টোবর)
রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান (আখন্দের) দিক-নির্দেশনায় সাবইন্সপেক্টার শাহিন হোসেন ও এএসআই সজীব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকেজি গাজাঁসহ জেলার ছাতক উপজেলার শ্রীমতিপুর গ্রামের তেরাই মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী সোহেল মিয়া(৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এসময় গ্রেফতারকৃত মাদককারবারির কাছ থেকে প্রায় পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ হাজার টাকার ও বেশী।
এ-ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহেল মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার পুলিশি পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ নিশ্চিত করেছেন।
বিষয়: #জগন্নাথপুর #সুনামগঞ্জ










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 