বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » আদালত চত্বর থেকে পালিয়েছে আসামি
আদালত চত্বর থেকে পালিয়েছে আসামি
বজ্রকণ্ঠ অনলাইন

খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের হাজতখানা থেকে তাকে আদালতের এজলাসে নেয়ার সময় সে দৌঁড়ে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামি হলেন, দৌলতপুর থানা এলাকার পাবলা দত্ত বাড়ির মিন্টু সরদারের ছেলে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বসানো হয়েছে চেকপোস্ট।
পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার দৌলতপুর থানার একটি চুরির মামলায় কারাগারে ছিলেন। আজ আদালতে তার হজিরার দিন। বেলা ১১টার দিকে তাকে আদালতের দিকে নেওয়া হয়।
এ সময় এজলাসে না উঠে আসামি পালিয়ে যান। আসামি গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। নগরীর বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, পালিয়ে যাওয়া আসামি হৃদয়কে ধরতে অভিযান শুরু হয়েছে।
বিষয়: #অনলাইন #বজ্রকণ্ঠ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 