বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা
ছাতকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা
ছাতক প্রতিনিধি:

ছাতকে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিতকিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
গত মঙ্গলবার বিকালে সিংচাপইড় ইউনিয়নের গহর পুর ও কালিপুর পয়েন্টে এ ঘটনা হামলার ঘটে। এ সময় সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো.সাহেলকে পুলিশ আটকের পর সে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে লোক জড়ো করেন এবং পুলিশের সঙ্গে তার লোকজন মারামারিতে জড়িত হয়। এ সুযোগে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে ৫ জনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সুনামগঞ্জ
সদর থানায় দ্রুত বিচার আইনে দায়েরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। (মামলা নং ৫,তারিখ ০৪.০৯.২৪) তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,সিংচাপইড় গ্রামের আব্দুল জব্বারের পুত্র মোঃ কামাল আহমদ (২৬),গহরপুর গ্রামের আব্দুল বারীর পুত্র মোঃ ইজাজুর রহমান (২৭), মাওলানা নুর উদ্দিন আহমদের পুত্র মোঃখলিলুর রহমান (২৯),ছত্রিশ কালিপুর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মোঃ রেজা মিয়া (২৫) ও গহর পুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ সাইম উদ্দিন (২০) সহ সাহাব উদ্দিন মো.সাহেলকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ সহ থানায় একটি (মামলা নং ১০) দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার সরকারি কাজে বাঁধা প্রদান পুলিশকে আহত করে আসামি ছিনতাইর অভিযোগ এনে ছাতক থানায় এ মামলাটি দায়ের করেছেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুস সালাম। দায়েরি এ মামলায় অজ্ঞাত নামা আসামি ১৫০ জন রয়েছেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো.সাহেলকে গত মঙ্গলবার পুলিশ আটকের পর তাকে ছিনিয়ে নেয়া হয়। এ সময় ৬ জন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর আক্রমণ করার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার সকল আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #আনোয়ার #রনি #হোসেন










হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক 