সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় এখন মিলেনি।
৩ জুন, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশেয়াবাগ গ্রামের বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভোর থেকে বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসছিল। পরে সকালে দিকে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের নজরে পরলে তারা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে মরদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে ১/২ দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরনে একটি প্যান্ট ও গায়ে একটি শার্ট রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখন পাওয়া যায়নি।
বিষয়: #অজ্ঞাত ব্যক্তি #উদ্ধার #চরফ্যাশন #তীর #নদী #ভাসমান #মেঘনা #লাশ










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 