রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মা ইলিশ সংরক্ষণ অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্টগার্ড
মা ইলিশ সংরক্ষণ অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্টগার্ড
মনির হোসেন

“মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” উপলক্ষ্যে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড
১৩ অক্টোবর রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্ট গার্ড। আজ রবিবার (১৩ অক্টোবর ২০২৪) মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১ম দিনে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের টহল সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।
বিষয়: #ইলিশ




সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
