শিরোনাম:
●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ●   হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা ●   টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা ●   Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre ●   সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা ●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন জেলায় এখনো ১৩ হাজার পরিবার পানিবন্দি
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন জেলায় এখনো ১৩ হাজার পরিবার পানিবন্দি
২৭৬ বার পঠিত
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন জেলায় এখনো ১৩ হাজার পরিবার পানিবন্দি

বজ্রকণ্ঠ অনলাইন:
তিন জেলায় এখনো ১৩ হাজার পরিবার পানিবন্দি
বন্যার পানি কমায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ক্ষয়ক্ষতি দৃশ্যমান হতে শুরু করেছে। এছাড়াও, নদ-নদীর আরো পানি বৃদ্ধি না পাওয়ায় ও নতুন করে বৃষ্টি না হওয়ায় এ তিন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

তবে পানি কমলেও বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তুলনামূলক উঁচু এলাকা থেকে বন্যার পানি অনেকটা কমে গেলেও নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো প্লাবিত।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তিন জেলায় এখনো ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে রয়েছেন।

জেলা, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী, সদর ও নকলা উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নিম্নাঞ্চলে সরে যাচ্ছে। তবে এখনো প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী।

পাউবো সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় ভোগাই নদের পানি বিপৎসীমার ২৩৩ সেন্টিমিটার, চেল্লাখালী নদীর পানি ১১০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া ঝিনাইগাতী ও শ্রীবরদীর পাহাড়ি নদ মহারশি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

বন্যায় পাঁচ উপজেলার মৎস্যখামারের ভয়াবহ ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে ঝিনাইগাতীর কয়েকটি গ্রামে দেখা যায়, পানির তোড়ে মাছগুলো ভেসে গেছে। অনেক খামার এখনো পানিতে তলিয়ে আছে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার বলেন, উজানে ঢল ও অতিবৃষ্টিতে পাঁচ উপজেলায় ৭ হাজার ৩৬৪টি মৎস্যখামার ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে এ ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা।

গত চার দিন আকাশে রোদ থাকায় নিম্নাঞ্চলের প্লাবিত গ্রামগুলোর পানি কমতে শুরু করেছে। বাড়িঘরের পানি নেমে গেলেও আশপাশে জমে থাকা পানিতে মানুষের দুর্ভোগ বেড়েছে। নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া চলাচল করতে পারছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে আছেন।

বন্যা শুরুর সপ্তম দিনে ধীরে ধীরে কমছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার পানি। এসব উপজেলায় গত বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়েছে। পাউবোর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল গতকাল প্রথম আলোকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে পানি আছে, তা জলাবদ্ধতা। তা সরতে কত সময় লাগবে, তা বলা সম্ভব নয়।

ফুলপুরে ছনধরা, সিংহেশ্বর, ফুলপুর সদর, বালিয়া ও রূপসী ইউনিয়নে ধীরে ধীরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পাঁচটি ইউনিয়নের ৩২টি গ্রামের প্রায় সাত হাজার পরিবার এখনো পানিবন্দী। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এসব এলাকায়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে বন্যার পানি কমছে খুব ধীরে।

হালুয়াঘাটেও বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে এখনো উপজেলার ২৫টি গ্রামে ছয় হাজার পরিবার পানিবন্দী। ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া, গোয়াতলা ও ধোবাউড়া সদরে ধীরে ধীরে পানি কমছে। এর আগে সাতটি ইউনিয়নের অন্যান্য ইউনিয়নেও পানি কমতে শুরু করে। উপজেলাটিতে এখনো সাড়ে চার হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এসব গ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে৷ ইউএনও নিশাত শারমিন গতকাল প্রথম আলোকে বলেন, পানি খুব ধীরে ধীরে কমছে।

নেত্রকোনার পাঁচটি উপজেলার অনন্ত ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে চার দিন ধরে নামতে শুরু করেছে বন্যার পানি। বন্যায় প্লাবিত গ্রামগুলোর অধিকাংশ সড়ক ভেঙে গেছে। পচে গেছে আমন ধান ও সবজিখেতের ফসল। ভেসে গেছে খামারের মাছ। বিধ্বস্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি।

স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন সূত্র বলছে, মঙ্গলবার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি।

জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, অন্তত সাড়ে ২২ হাজার হেক্টর আমন ধানখেত এখনো পানিতে নিমজ্জিত। এতে প্রায় ২৯৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান।

পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার কৃষক মফিজ উদ্দিন বলেন, ১০ একর জমিতে আমন ধান চাষ। সব খেতের ধান পানিতে পচে নষ্ট হয়ে গেছে। কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বন্যার পানি কয়েক দিন ধরে নেমে যাচ্ছে। কিন্তু ফসল আর রক্ষা হলো না। এখনো অনেক সড়কে পানি থাকায় চলাফেরা করতে সমস্যা হচ্ছে।

বন্যার পানিতে জেলার প্রায় দেড় হাজার পুকুরের মাছ ভেসে গেছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবির। তিনি বলেন, এতে আনুমানিক ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যায় সড়ক ডুবে বা ভেঙে প্রায় ১২২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম।



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে