শুক্রবার ● ১১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Default Category » কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী আটক
কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ১১ অক্টোবর শুক্রবার মধ্যরাত্রে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান ,(এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল বতুল বাজার,উত্তর বেদকাশী,কয়রা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান(৩৮)এর বসত বাড়ীতে অভিযান ও তল্লাশি পরিচালনা করে আনুমানিক গাজা- ৩০০ গ্রাম, হরিণের মাংস- ২.৫ কেজি, নগদ অর্থ ৪৩,৪৮৭ টাকা, মোবাইল - ৩ টি, সিম কার্ড ৪টি ও মেমোরি কার্ড- ৫টিসহ মিজানকে আটক করে।
উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ৮টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
বিষয়: #কয়রা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
