শুক্রবার ● ১১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দিল বাপা
মোংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দিল বাপা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবার ও দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১১ অক্টোবর শুক্রবার সকালে মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১১টায় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাপা মোংলা শাখার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, ইস্রাফিল বয়াতি, বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার ও কমলা সরকার। অন্যান্যদে মধ্যে বক্তব্য হাছিব সরদার, রাখেন মিরা মন্ডল, মিতালী মন্ডল, সাহাদত হোসেন প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বাপা কোন এনজিও না। পরিবেশ রক্ষায় আন্দোলনের পাশাপাশি পরিবেশ স্বপক্ষ নীতি প্রনয়ণে সরকারকে সহযোগিতা করে থাকে। বক্তারা আরো বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করতে হবে। নদী দখল ও দূষণকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত ও দুর্গা পূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়
বিষয়: #ঘূর্ণিঝড় #মোংলা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 