শুক্রবার ● ১১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি ভাইয়ের গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার,আটক ১
মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি ভাইয়ের গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার,আটক ১
জিতু তালুকদার,মৌলভীবাজার:

মৌলভীবাজার রাজনগর-৩ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইয়ের গোডাউন থেকে রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে রাজনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তারা সব ভাইগণ আত্মগোপনে আছেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মুবাশ্বির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। আটককৃত মছকন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আতাউর রহমান চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #মৌলভীবাজার










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 