বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জরের মাধবপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
মাধবপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, চেয়ারম্যান সৈয়দ সোহেল, মাসুদ খান, ফারুক আহমেদ ফারুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন, উপদেষ্টা মনোজ পাল, লিটন রায় প্রমূখ।
এ বছর মাধবপুর পৌরসভার ও সদর উপজেলায় ১১২ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে সভা থেকে জানানো হয়।
বিষয়: #মাধবপুর










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 