রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত আরও ৩৪ জন
বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত আরও ৩৪ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৪ জন। এসময় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
২ জুন, রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৭ জন রয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ হাজার ৯০৩ জন। যাদের মধ্যে ১ হাজার ৭৫৩ জন পুরুষ (৬০ দশমিক ৪০ শতাংশ) এবং ১ হাজার ১৫০ জন নারী (৩৯ দশমিক ৬০ শতাংশ)।
এসময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৭৫৪ জন।
১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন (৪৭ দশমিক ২০ শতাংশ) এবং নারী ১৯ জন (৫২ দশমিক ৮০ শতাংশ)।
বিষয়: #ডেঙ্গু










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 