রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু
সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জে শনিবার রাত থেকে মুষলধারা বজ্রপাত বৃষ্টি হয়েছে। গত রোববার ভোরে কোন কোন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বজ্রপাতে ৪ জেলের মৃত্যু হয়েছে। এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে,ছাতকে একজন এবংজামালগঞ্জে মাছ ধরার সময় আরেক জেলে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) তার বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের ঘটনায় দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ছাতকে উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর ছেলে।সকালে মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত হয়েছেন।
এদিকে জেলার জামালগঞ্জে রাত সাড়ে ১২ টায় পৃথক আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরে হাওরেক জেলের মৃত্যু ঘটেছে। সে উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।
এব্যাপারে দোয়ারাবাজার,জামালগঞ্জ থানার ওসি ও ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বজ্রপাতের ঘটনায় ৪ জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#
বিষয়: #ঘটনায় #চারজন #পৃথক #বজ্রপাত #মৃত্যু #সুনামগঞ্জ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 