শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিকের সব কাউন্সিলরকে অপসারণ
সিসিকের সব কাউন্সিলরকে অপসারণ
বজ্রকণ্ঠ অনলাইন:

সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি কাউন্সিলরদের অপসরাণ করা হয়।
গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগের দুই বারের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী দলের নির্দেশে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে প্রায় খালি মাঠে লড়াই করে সিসিকের মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পান ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। ওই বছরের নভেম্বরে তিনি সিসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।
হাসিনা সরকর পতনের পর ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়: #অপসারণ #কাউন্সিলর










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 