শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানির অভাব ও পোকার আক্রমণ ঠাকুরগাঁওয়ে আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানির অভাব ও পোকার আক্রমণ ঠাকুরগাঁওয়ে আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক
২৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানির অভাব ও পোকার আক্রমণ ঠাকুরগাঁওয়ে আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি :
পানির অভাব ও পোকার আক্রমণ ঠাকুরগাঁওয়ে আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঠাকুরগাঁও জেলা দেশের উত্তরের কৃষি নির্ভর একটি জেলা। আমন নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় চারা রোপন ও ধানের পরিচর্যা করতে শুরু করেছেন কৃষক। কিন্তু বৃষ্টির পানির অভাব ও পোকার আক্রমনে দুশ্চিন্তায় পরেছেন কৃষকেরা। কিছু কিছু এলাকায় পানির অভাবে ধানক্ষেত ফেটে চৌচির হয়ে আছে। এতে করে মারাত্মক সমস্যায় পরেছেন এ অঞ্চলের কৃষকেরা। ফলে বেশ কিছু কৃষককে শ্যালোমেশিন, বরেন্দ্র গভীর নলকূপের সাহায্যে পানি দিতে দেখা যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট, বরুনাগাঁও ও রানিশংকৈল, শীবগঞ্জ, নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি, পীরগঞ্জ, হরিপুর উপজেলা সহ রুহিয়া থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আমন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জনপ্রিয় বেশ কয়েকটি জাতের ধান আবাদ করা হবে বলে জানান কৃষকেরা। তবে বৃষ্টির পানির অভাবে উচু জমিতে লাগানো ধানের ক্ষেত শুকিয়ে গেছে। এতে করে বৃষ্টির পানির অপেক্ষায় রয়েছেন এ জেলার কৃষকেরা।
সদর উপজেলার ভেলজান গ্রামের কৃষক শামসুল আলম জানান, তিনি এ বছর আড়াই একর (২৫০ শতক) জমিতে আমন ধান লাগিয়েছেন। কিন্তু প্রচন্ড রোদে আর বৃষ্টি না হওয়াতে বিপাকে পরেছেন। কারণ বৃষ্টির পানি না হওয়ায় আমনের জমিগুলো শুকিয়ে যাওয়ায় তিনিও দুশ্চিন্তা করছেন।
সদর উপজেলার সালন্দর সিংপাড়া এলাকার কৃষক জয়নাল আবেদীন জানান, প্রত্যেক বছরের মত এ বছর তিনি ৩ একর (৩শ শতক) জমিতে আমন লাগিয়েছেন। তবে বৃষ্টির পানির অভাবে সমস্যায় পরেছেন। এছাড়াও কিছু কিছু ধানের ক্ষেতে পোকার আক্রমনও নতুন দুশ্চিন্তা তৈরী করেছে। বালাইনাশক ছিটানোর পরও পোকার আক্রমন কমছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রাশেল ইসলাম জানান, জেলায় এ বছর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ২৮০ হেক্টর জমিতে। যা গত বছরে ছিল ১ লাখ ৩৭ হাজার ১শ হেক্টর জমিতে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা অন্যান্য ফসলের ন্যয় ধানের জন্যও বিখ্যাত। প্রচুর পরিমানে ধান এ জেলায় উৎপাদন হয়। প্রত্যেক বছর আমন মৌসুমে কৃষকদের যাবতীয় পরামর্শ ও সেবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়। এ বছরও দেওয়া হয়েছে। তবে বৃষ্টির পানির অভাবে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে উচু জমিগুলোতে পানি থাকছে না। তবে বৃষ্টির পানি না হওয়া পর্যন্ত সম্পুরক সেচ ব্যবস্থা চালু রাখা হয়েছে। সেচ পাম্পগুলিও সচল রয়েছে। কিছু এলাকায় মাজরা পোকার আক্রমন হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান উৎপাদন হবে এবং কৃষকেরা এ বছরও ধানের ন্যর্য্য মুল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।



বিষয়: #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হামলাকারী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
একুশে পদক গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী