মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে ২ জনের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে ২ জনের আত্মহত্যা
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি ::

ঠাকুরগাঁওয়ে ফরিদা (৪২) ও আব্দুল হক (৭২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এর মধ্যে শনিবার আব্দুল হক ও শুক্রবার ফরিদা আত্মহত্যা করে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মহুভাষী মাদারগঞ্জ এলাকার আব্দুল হক নামে ওই ব্যক্তি প্রতিবেশীর আমগাছে গলায় ফাঁস লাগান। আশ পাশের মানুষজন শনিবার ভোর রাতে তার মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আত্মহত্যার বিষয়টি জানতে পারেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
অপরদিকে সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে গৃহবধু ফরিদা নিজ ঘরের বাঁশের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি ওই গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী। তাদের উভয়ের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় সদর থানায় পৃথক ২টি ইউডি মামলা হয়।
বিষয়: #ঠাকুরগাঁও










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 