মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » চোখের রোগ নারীদের বেশি হয় কেন?
চোখের রোগ নারীদের বেশি হয় কেন?
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

নারীদের মধ্যেই বেশি দেখা যায় চোখের রোগগুলো। এসব রোগের মধ্যে শুষ্ক চোখ, গ্লকোমা, ছানি, বয়সজনিত ম্যাকুলার ক্ষয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও থাইরয়েডজনিত চোখের রোগ অন্যতম।
কারণ
আয়ুষ্কাল : বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীদের আয়ু পুরুষদের তুলনায় একটু বেশি। আর চোখের বিভিন্ন রোগ বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।
হরমোনাল কারণ : বয়ঃসন্ধিকাল, গর্ভধারণ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন নামের হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়, যা দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে।
জন্মবিরতিকরণ বড়ি : কিছু কিছু জন্মবিরতিকরণ বড়ি দৃষ্টিজনিত সমস্যার জন্য দায়ী। এসব বড়িতে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামের হরমোন থাকে, যা চোখের রোগের জন্য দায়ী।
রজঃনিবৃত্তি বা মেনোপজ : রজঃনিবৃত্তি বা মেনোপজ হলো মহিলাদের জীবনের এমন একটি সময়, যখন তাঁদের রজঃস্রাব (মাসিক) সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তাঁরা আর গর্ভধারণ করতে সক্ষম থাকেন না।
এটি সাধারণত ৪৯ থেকে ৫২ বছর বয়সে হয়ে থাকে। এ সময় মহিলাদের শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামের হরমোনের পরিমাণ কমে যায়। ফলে মহিলাদের শুষ্ক চোখসহ চোখের অন্যান্য সমস্যাও দেখা দেয়।
অটোইমিউন রোগ : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজ শরীরের ক্ষতি করে থাকে, তখন তাকে ‘অটো ইমিউন’ রোগ বলে।
যদিও এটির সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু ধারণা করা হয় অটোইমিউন রোগ পুরুষদের তুলনায় নারীদের বেশি হয়।
সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস, জগ্রেন্স সিনড্রোম, গ্রেভস—এসব অটোইমিউন রোগ চোখকে প্রভাবিত করে। এই রোগের লক্ষণের মধ্যে চোখ লাল হওয়া, চোখে ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে অস্বস্তি অন্যতম।
অতিরিক্ত ওষুধ গ্রহণ করা : গবেষণায় দেখা গেছে, পুরুষের তুলনায় নারীরা অতিরিক্ত ওষুধ গ্রহণ করে থাকেন। ওষুধগুলোর মধ্যে ম্যালেরিয়ার ওষুধ, অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডজাতীয় ওষুধ, দুশ্চিন্তা কমানোর ওষুধ অন্যতম।
এসব ওষুধ চোখের দৃষ্টিকে প্রভাবিত করে।
পরামর্শ দিয়েছেন : ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা
বিষয়: #কেন #চোখ #নারী #বেশি #রোগ #হয়




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
