শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়িতে বিজিবি-বিএসএফ বৈঠক : সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ
ফুলবাড়িতে বিজিবি-বিএসএফ বৈঠক : সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ
কামরুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বিএসএফ’র মধ্যে বৈঠকে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার ভারতের ফুলবাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির পক্ষে রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর, সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডার সহ বিএসএফ’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেখানে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী এলাকায় ৯ সেপ্টেম্বর বিএসএফ টহলদল কর্তৃক বাংলাদেশী নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গুলি করে হত্যা করায় বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশী নাগরিক এর উপর গুলি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে শান্তিপুর্ণ পরিবেশে আনুমানিক দেড়টায় সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।
বিষয়: #কড়া #প্রতিবাদ #ফুলবাড়ি #বিএসএফ #বিজিবি #বৈঠক #সীমান্ত #হত্যার










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 