মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৬ সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
২০২৬ সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

২০২৬ সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্পরিক সম্মতিতে একমত হয়েছে দেশ দুটি। তবে এ বিষয়ে তাদের মধ্যে এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরইমধ্যে ইরাকের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
চুক্তিতে বলা হয়েছে, শত শত মার্কিন সেনারা আগামী বছরের সেপ্টেম্বর থেকে ইরাক ত্যাগ করা শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সেনা প্রত্যাহারের জন্য দুই বছর যথেষ্ট সময় নয়।
মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সিরিয়া ছাড়া বাকি দেশগুলোতে মার্কিন সেনারা দেশগুলোর অনুমতি নিয়েই মোতায়েন রয়েছে।
তবে ইরাক ও সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে প্রায়ই ব্যর্থতার অভিযোগ উঠেছে মার্কিন সেনাদের বিরুদ্ধে। এর মধ্যেই ২০২৫ সাল নাগাদ ইরাকে অবস্থিত মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের সেপ্টেম্বরে বেশিরভাগ মার্কিন সেনা ইরাক থেকে সরিয়ে নেয়া হবে বলে জানা গেছে। বাকিরা ২০২৬ নাগাদ দেশে ফিরে যাবে।
মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়ন, এরই মধ্যে ইরাকের সঙ্গে এ বিষয়ে চুক্তিও হয়েছে। এখন শুধু ঘোষণা দেয়ার অপেক্ষা। চলতি মাসেই এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানীর উদ্যোগে দেশটিতে থাকা প্রায় আড়াই হাজার সেনার ভাগ্য নিয়ে চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। প্রায় ছয় মাস ধরে চলে এই আলোচনা। তবে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে চলমান উত্তেজনায় এই আলোচনার গতি কিছুটা ধীর ছিল।
বিষয়: #ইরাক #প্রত্যাহার #যুক্তরাষ্ট্র #সিদ্ধান্ত #সেনা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 