মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র বোর্ড চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র বোর্ড চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ:

[ঢাকা, ২৭ আগস্ট ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে আজ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ইউসিবি’র স্বতন্ত্র্য পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব বশির আহমেদ।
ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।
জনাব বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি এক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
বিষয়: #ইউনাইটেড #এক্সিকিউটিভ #কমার্শিয়াল #কমিটি #চেয়ারম্যান #নিউজ #নির্বাচিত #পিএলসি #বজ্রকণ্ঠ #বোর্ড #ব্যাংক #মিজান #সৈয়










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 