সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধভাবে ভারতে প্রবেশ সময় ৫ বাংলাদেশি আটক
অবৈধভাবে ভারতে প্রবেশ সময় ৫ বাংলাদেশি আটক
বজ্রকণ্ঠ অনলাইন ডিজিটাল ডেস্ক ::

অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় ত্রিপুরা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ আগস্ট) ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর পরিতোষ দাস বলেন, আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে কিছু বাংলাদেশি নাগরিকের অবৈধ প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।
পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা।
সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির ও আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়: #অবৈধ #প্রবেশ #ভারত










সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত 