শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু
আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু
বজ্রকণ্ঠ নিউজঃ

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
২৩ আগস্ট, শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এ ছাড়া কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
এর আগে বুধবার (২১ আগস্ট) ভারী বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।
বিষয়: #আজ #চলাচল #ট্রেন #দেশব্যাপী সংবাদ #রুট #শুরু #সিলেট










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 