বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » বাড্ডা থানায় শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বাড্ডা থানায় শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বজ্রকণ্ঠ নিউজ ::

রাজধানীর প্রগতি সরণিতে মো. সুমন সিকদার (৩১) নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২১ আগস্ট, বুধবার রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মা মোছা. মাছুমা এজাহার দায়ের করেন। এজাহারটি মামলায় নথিভুক্ত করা হয়েছে।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। এ ছাড়াও বাড্ডার ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নিহতের মা অভিযোগ করেন, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে সুমন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওই সময় প্রগতি সরণিতে কোটা সংস্কার আন্দোলনের মিছিল হচ্ছিল। মিছিল লক্ষ্য করে আসামিরা গুলি ছুড়লে তা সুমনের শরীরে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়: #জন #থানা #বাড্ডা #বিরুদ্ধ #মামলা #শেখ #হত্যা #হাসিনাসহ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
