বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে নৌবাহিনী
খুলনায় চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে নৌবাহিনী
::মনির হোসেন::
খুলনায় কাঁচাবাজারে চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ১৪ আগস্ট বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা কাঁচা বাজারে কালা মনির নামক একজন ব্যক্তি জনৈক আড়ৎ ব্যবসায়ীর সাথে গন্ডগোল করে চাঁদা দাবি করে। আড়ৎ ব্যবসায়ী ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর নিকট
সাহায্য চায়। পরবর্তীতে লেফটেন্যান্ট মুস্তাদি-উল-ইসলাম, (এক্স), বিএন (পি নং ৩৬০৬) এর নেতৃত্বে টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় গমন করে এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে। অতঃপর দুপুর ১টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, কালা মনির এর বিরুদ্ধে থানায় পূর্বের ১০টি
মামলা রয়েছে বলে জানা গেছে।
বিষয়: #খুলনায় #চাঁদাবাজি










সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা 