শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » গাজার স্কুলে ইসরায়েলের হামলার নিন্দা করলেন কমলা হ্যারিস
প্রথম পাতা » Draft » গাজার স্কুলে ইসরায়েলের হামলার নিন্দা করলেন কমলা হ্যারিস
২৫৪ বার পঠিত
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজার স্কুলে ইসরায়েলের হামলার নিন্দা করলেন কমলা হ্যারিস

গাজার স্কুলে ইসরায়েলের হামলার নিন্দা করলেন কমলা হ্যারিস

গতকাল ১০ আগস্ট, শনিবার গাজার একটি স্কুলে আবারও ইসরায়েলি বোমা হামলায় ৭০ জনেরও বেশি নিহত হয়েছে। জানা গেছে, স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও ‍উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও জাতিসংঘ।

নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আক্রান্ত স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ইসরায়েল বাহিনী দুই হাজার পাউন্ডের (একেকটি) অন্তত তিনটি বোমা ফেলে। স্থানীয় এক হাসপাতালের পরিচালক বিবিসিকে জানান, হামলায় ওই ভবনে ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

হামলা প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ‘গাজায় আরেকবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল।’ এ সময় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি সইয়ের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি। অ্যারিজোনার ফিনিক্সে একটি নির্বাচনী প্রচারে কমলা হ্যারিস বলেন, হামাসকে মোকাবিলা করার অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায়দায়িত্বও আছে তার।

বিদ্যালয়ে ওই হামলার সমালোচনা করেছে বিভিন্ন পশ্চিমা দেশ ও আঞ্চলিক শক্তি। মিসর বলেছে, এর মধ্য দিয়ে ইসরায়েল এটিই দেখাল, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বা যুদ্ধ অবসানে তাদের কোনো আগ্রহ নেই।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, হামলার শিকার আল–তাবাইন বিদ্যালয় হামাস ও ইসলামিক জিহাদের স্থাপনা হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ দাবি নাকচ করে দিয়েছে। হামাস এ হামলাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘ভয়ানক অপরাধ ও বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি’ বলে মন্তব্য করেছে।

আল–আহলি হাসপাতালের প্রধান ফদল নাইম জানান, হামলার পর অনেককে তাদের এ হাসপাতালে আনা হয়। এতে ৭০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। আরও অনেকে এমনভাবে আহত হয়েছেন যে তাদের শনাক্ত করাই কঠিন।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা