বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নৌবাহিনী
খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নৌবাহিনী
::মনির হোসেন::
খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী। কোথাও যেন আইনশৃংখলার অবনতি না ঘটে সেদিকে কঠোর নজরদারি রাখছে নৌবাহিনীর সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে নৌবাহিনী এবং অন্যান্য আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
খুলনায় বিভিন্ন সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে কাজ করতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করে নৌবাহিনী। নগরীর ময়লাপোতা চত্বর, পিকচার প্যালেস, নিউমার্কেট, বয়রা, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় নৌবাহিনীর কন্টিনজেন্ট। গতকাল বুধবার (৭ আগস্ট) বেলা তিনটায় শিববাড়ী মোড়ে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে কমান্ডার মো. মজিবুর রহমান, (এস), পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার এবং বোতলজাত পানি বিতরণ করেন।
বিষয়: #আইনশৃঙ্খলা #নিয়ন্ত্রণে #নৌবাহিনী










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 