বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ হাইকমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত
বাংলাদেশ হাইকমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত।
৭ আগস্ট, বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
এতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে।
এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস, কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম।
অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশন চালু আছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে মোট ১৯০ জন অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাবাসন করা হয়েছে।
ঢাকায় হাইকমিশনে বর্তমানে প্রায় ২০-৩০ জন সিনিয়র স্টাফ রয়েছেন। হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় ভারতের সহকারী হাইকমিশন বা কনস্যুলেট রয়েছে।
বিষয়: #কর্মী #নিয়েছে #ফিরিয়ে #বাংলাদেশ #ভারত #হাইকমিশন










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 