শিরোনাম:
●   সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ●   ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান? ●   আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস ●   ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●   ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান ●   শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস ●   সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ ●   কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ ●   সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী ●   বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্ষমা চেয়ে অবরুদ্ধ থেকে ১১ঘন্টা পর অস্ত্র জমা দিয়ে ৪ নারী পুরুষ পুলিশ সদস্য সেনাবাহিনীর গাড়িতে উঠেন।
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্ষমা চেয়ে অবরুদ্ধ থেকে ১১ঘন্টা পর অস্ত্র জমা দিয়ে ৪ নারী পুরুষ পুলিশ সদস্য সেনাবাহিনীর গাড়িতে উঠেন।
১০০৮ বার পঠিত
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমা চেয়ে অবরুদ্ধ থেকে ১১ঘন্টা পর অস্ত্র জমা দিয়ে ৪ নারী পুরুষ পুলিশ সদস্য সেনাবাহিনীর গাড়িতে উঠেন।

আকিকুর রহমান রুমন, বানিয়াচং হবিগঞ্জ:
ক্ষমা চেয়ে অবরুদ্ধ থেকে ১১ঘন্টা পর অস্ত্র জমা দিয়ে  ৪ নারী পুরুষ পুলিশ সদস্য সেনাবাহিনীর গাড়িতে উঠেন।
থানার ভিতরে পুলিশ সদস্যরা দীর্ঘ ১১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর রাত ১১টার পর নারী পুলিশ ও দুই পুরুষ পুলিশ সদস্য ক্ষমা চেয়ে তাদের অস্ত্র জমা দিয়ে সেনাবাহিনীর গাড়িতে উঠেন।

এসময় গুরতর আহত ২পুলিশ সদস্যকে উদ্ধার করে গাড়িতে উঠানো হয়।

এ অবস্হায় শুরু হয় থানার সামনে অবস্থানকারী লোকজনের এক দারাগো শন্তুসের নাম ধরে তার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয় গুলো উল্লেখ করে বিচার দাবিতে মিছিল করেন।

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ ও আন্দোলনকারী সংঘর্ষে পুলিশের গুলিতে প্রান হারিয়েছেন ৮জন গুলিবিদ্ধ হয়ে আহত শতাধিকের উপরে।

চলমান ছাত্র আন্দোলনের বিজয়ে সারাদেশে আনন্দ উল্লাসের বন্যায় ভাসলেও হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গুলিতে নিহত হওয়া একের পর এক লাশের সারিতে সংখ্যা বেড়ে ৮জনে দাঁড়িয়েছে।

আন্দোলনকারীদের মধ্যে যারা প্রান হারিয়েছেন তাদের পরিবারেরর লোকজনের কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

বানিয়াচংয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দুপুর ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষে রাত ১১টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও দেওয়া তথ্য অনুযায়ী এই পর্যন্ত ৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শত,শত আন্দোলনকারীগন ও পথচারীসহ বিভিন্ন শ্রমিক।

তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতাল সহ বিভিন্ন স্হানে চিকিৎসা করানোর খবর পাওয়া গেছে।

এদিকে পুলিশের গুলিতে নিহত হওয়া ৮ জন হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং ,৩নং ও ৪নং ইউপির বাসিন্দা।

এর মধ্যে ১নং উত্তর পূর্ব ইউপির ৩ জন।

৩নং দক্ষিণ পূর্ব ইউপির ৪ জন ও ৪নং দক্ষিণ পশ্চিম ইউপির ১জন সহ মোট ৮ জন পুলিশের গুলিতে নিহত হওয়ার নাম ঠিকানাটা সহকারে তাদের পরিচয় নিশ্চিত করেছেন প্রতিটি ইউপির সদস্যগন ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও।

১নং উত্তর পূর্ব ইউনিয়নের নিহত হলেন ৬নং ,৭নং ও ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

এই ৩ জনের মধ্যে ১নং ইউপি’র ৬নং ওয়ার্ড পূর্বগড় মীর মহল্লার ধলাই মিয়ার পুত্র মিশুক গাড়ি চালক সাদিকুর মিয়া(৩০) ৭নং ওয়ার্ড কামালখানী মহল্লার আলী মিয়ার পুত্র নয়ন মিয়া(১৮) ও ৮নং ওয়ার্ডের চানপুর বন্দের বাড়ির তাহের মিয়ার পুত্র কাঠ মেস্তরি আকিবুর মিয়া(২৫)।

বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৪জন।

তারা হলেন জাতুকর্ন পাড়ার আব্দু রউফ মিয়ার পুত্র তোফাজ্জল মিয়া(১৮) জাতুকর্ণপাড়া মাইজের মহল্লার আব্দু নূর মিয়ার পুত্র আশরাফুল(১৭) পাড়াগাঁও মহল্লার শমসের মিয়ার পুত্র মুজাক্কির মিয়া(৪০) ও সাগর দিঘির পূর্ব  পাড়ের সোহেল আখঞ্জী(৩৮) গুলিবিদ্ধ হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হলে বেলা ৫টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার শানু মিয়ার পুত্র হাসান মিয়া(১২)পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এদিকে দুপুর ১২টা থেকে শুরু হওয়া আন্দোলনকারী ও বানিয়াচং থানা পুলিশের সংঘর্ষের পর থেকে রাত ১১টা পর্যন্ত থানা পুলিশকে আন্দোলনকারীগন অবরুদ্ধ করে রাখেন।

পুলিশের গুলিতে নিহত ও আহত হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ঐ এমনটা শুরু হয় পুরো বানিয়াচং উপজেলা সদরের ভিতরে।

এমনকি চেয়ারম্যান এর বাড়িঘরে আগুন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়ার বাড়িঘর ভাংচুর ও দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বাড়িঘরে ভাংচুর চালায় আন্দোলনে অংশ নেওয়া অনেকেই। হাজার,হাজার আন্দোলনকারীগন থানা ঘেরাও করে রাখেন।

এসময় বিভিন্ন দিকে বাহিরে অবস্থানকারী সকল পুলিশ সদস্যগন থানার ভেতরে প্রবেশ করে তাদের মতো করে অবস্থান নেন।

তবে আন্দোলনকারীদের হামলার পূর্বেই সেনাবাহিনীর সদস্যগন থানার সামনে অবস্থান নেন।

এসময় ভেতরে থাকা নারী,পুরুষ পুলিশ সদস্যগন নিজেদেরকে আত্মরক্ষার চেষ্টা চালান এবং বিভিন্ন দিকে লুকিয়ে পড়েন।

এমন ভয়াবহতার রুপ দেখে এবং জেলায় সংবাদ প্রদান করা হলে প্রচুর পরিমাণ সেনা বাহিনীর সদস্যগন থানার সামনে এসে অবস্থান করেন।

এবং আন্দোলনকারীদের নিভৃত করার আপ্রান চেষ্টা চালান।

যতো সময় যাচ্ছিলো পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে এগুনোর সংবাদ পেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ কয়েক প্লাটুন সেনা বাহিনীর সদস্যদের নিয়ে গাড়ি বহরে রওয়ানা হয়ে সন্ধ্যার দিকে বানিয়াচং থানায় উপস্থিত হন।
এসময় সেনা সদস্যরা থানার চারপাশ ঘিরে রাখেন এবং আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যান।

আন্দোলনকারীদের সাথে তারা তাদের মতো আলাপ আলোচনা চালিয়ে যান এই আন্দোলন নিভৃত করার লক্ষ্য নিয়ে।

এক পর্যায়ে রাত ১১টার দিকে থানার ভেতর থেকে অবরুদ্ধকারী নারী পুলিশ সদস্য ও দুই পুরুষ পুলিশ সদস্য সবার উদ্যেশে ক্ষমা চেয়ে সেনাবাহিনীর নিকট তাদের অস্ত্র জমা দিয়ে সেনা বাহিনীর গাড়িতে উঠেন।

এভাবে আস্তে আস্তে অবরুদ্ধ অন্যান্য পুলিশ সদস্যগন ক্ষমা চেয়ে চেয়ে সেনাবাহিনীর নিকট তাদের অস্ত্র জমা দিয়ে তাদের গাড়িতে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

এসব বাহিরে অবস্থানরত আন্দোলনকারী ও আশপাশের এলাকাবাসী লোকজন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই সন্তুশ এর বিরুদ্ধে মাদক(ইয়াবা-মদের বোতল)এর

ব্যবসা করিয়ে যুব সমাজ ধ্বংস করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন।
এমনকি সে নিজে এসব ইয়াবা,মদ সেবন করার বিষয় গুলো মিছিলের মাধ্যমে সেনাবাহিনীর নিকট বিচার দাবি করেন তারা।

এছাড়াও এই শন্তুস নিরহ ভালো ভালো মানুষকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে লাখ,লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন।

তার বিরুদ্ধে দীর্ঘ ২বছর এভাবে এই থানাটাকে নষ্ট করে নিজে একটি টিম তৈরী করে দাপটের সহিত চলে আসছিলো বলে মিছিলকারীরা সেনাবাহিনীকে অবগত করে বিচার দাবিতে মিছিল করতে শুনা যাচ্ছিলো।

এসময় গুরতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে বের করা হয়েছে।

এহেন পরিস্থিতিতে রাত ১২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা সূত্রে জানাযায়,আন্দোলনকারীদের নিভৃত করতে হবিগঞ্জ জেলার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব জিকে গউছ বানিয়াচং আসার বিষয়টি নিশ্চিত করেন তারা।

এখন রাত ১টার উপরে চলে তারপরও সকল পুলিশ সদস্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন নাই। অন্যদিকে আন্দোলনকারীগন ও অবস্থান করছেন থানার চারদিকে এমনকি সামনেও রয়েছেন অনেকেই।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান? ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ  ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড