শুক্রবার ● ২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেন্টমার্টিন দ্বীপের এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো কোস্টগার্ড
সেন্টমার্টিন দ্বীপের এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো কোস্টগার্ড
::মনির হোসেন::
সেন্টমার্টিন দ্বীপবাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুই দিনব্যাপী খাদ্য সহায়তার অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত জাহাজ বিসিজিএস মুনসুর আলীর পক্ষ থেকে সেন্টমার্টিন দ্বীপের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা।
২ আগস্ট শুক্রবার বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে।
সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিনে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় ২ আগস্ট শুক্রবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেফটেন্যান্ট কমান্ডার মো. মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই কার্যক্রমে এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
বিষয়: #কোস্টগার্ড #খাদ্য সহায়তা










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 