বুধবার ● ৩১ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিপ্লব কুমার সরকারকে ডিবিতে বদলি
বিপ্লব কুমার সরকারকে ডিবিতে বদলি

এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বহুল আলোচিত যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারকেও বদলি করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) হিসেবে বিপ্লব কুমার সরকারকে পদায়ন করা হয়েছে।
৩১ জুলাই, বুধবার ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে তাকে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগে এবং গোয়েন্দা-উত্তর বিভাগের খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার গোয়েন্দা (ডিবি) উত্তর ও গোয়েন্দা (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।
বিষয়: #প্রধানমন্ত্রী










হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ 