শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
৩৬২ বার পঠিত
সোমবার ● ২৯ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিকেলে ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতৃবৃন্দ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের আহ্বায়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান। ভবনের ভেতরে গিয়ে নেতারা পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন।

আমির হোসেন আমু বলেন, একটা দখলদার বাহিনী দেশে যে সব ধ্বংসযজ্ঞ করে, তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছেন। আজকে আর বলতে অসুবিধা নেই, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না।

তিনি বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদেরই কর্ম হচ্ছে আজকের এই স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করে দেওয়া। এটাই তাদের একমাত্র লক্ষ্য।

প্রধানমন্ত্রীর অবদান উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, আজকে যেহেতু দেশকে খুবই অল্প সময়ে একটি জায়গায় উপস্থিত করতে পেরেছেন, আন্তর্জাতিক বিশ্বে একটি সমাদৃত দেশ ও জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সে জন্য তিনি হচ্ছেন তাদের গাত্রদাহ। তাই, আজকে তার বিরুদ্ধে নানান কুৎসা রটনা ও ষড়যন্ত্র করা হচ্ছে।

আন্দোলনকারীরা বার বার বলেছে, এই ধ্বংসযজ্ঞে তারা জড়িত না উল্লেখ করে আমু বলেন, এই আন্দোলনের সুযোগ নিয়ে, তাদের কাঁধে ভর করে দুষ্কৃতকারীরা, স্বাধীনতা বিরোধিতাকারীরা আজকে এটা করছে। দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের প্রতিহত করা।

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রীয় স্থাপনার ওপর আঘাত করে তারা চেষ্টা করেছে রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার। অকার্যকর রাষ্ট্র যদি তারা প্রমাণ করতে পারে, তাহলে বিদেশ থেকে যে সহযোগিতা তারা পাচ্ছে, তা হয়ত এগিয়ে নিয়ে যেতে পারবে। সে কারণেই এই সেতু ভবনের ওপর আক্রমণকে আমাদের জাতীয় জীবনের ওপরও আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে।

শিক্ষার্থীরা এই সেতু ভবনের ওপর আক্রমণ করবে এটা কল্পনাও করা যায় না উল্লেখ করে মেনন বলেন, তারা বলেছেনও তারা আক্রমণ করেননি। এটা স্পষ্ট যে, জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদেরই খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।



বিষয়: #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে  এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের

আর্কাইভ

---
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?