রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পরিকল্পিত নাশকতা : কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক রাব্বির পদত্যাগ
পরিকল্পিত নাশকতা : কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক রাব্বির পদত্যাগ

কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিএনপি নেতা কর্মীদের পরিকল্পিত নাশকতার অভিযোগ এনে কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম রাব্বি।
ঢাবির ইংরেজি বিভাগের এ শিক্ষার্থী বলেছেন, ‘নিজে কোনো ধরনের সহিংসতার সাথে কখনোই জড়িত ছিলাম না। ১৬ তারিখ থেকে আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই।’
শনিবার (২৭ জুলাই) ফেসবুক স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন আন্দোলনের নামে নাশকতার তথ্য।
তিনি লিখেছেন, ‘২৪ এর যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমি অংশগ্রহণ করি। প্রথম থেকে আন্দোলন স্বাভাবিকভাবে চললেও ১৫ তারিখে রাজু ভাস্কর্য থেকে কিছু অতি উৎসাহি বিজয় একাত্তর হলে গিয়ে সাবাত ভাইসহ অন্যান্যদের উপর আক্রমণ করে রক্তাক্ত করলে এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সুযোগ পায়।’
সহসমন্বয়ক রাব্বির আরো লিখেছেন, ‘একইসাথে বিএনপি তাদের নেতা কর্মীদের আন্দোলনে অংশ নেওয়ার সরাসরি নির্দেশ দেয়। এতে করে বিএনপি নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাবে এবং দায় চাপিয়ে দেবে সাধারণ শিক্ষার্থীদের উপর- এটা অনুমান করতে পেরে ১৬ তারিখে আমি আন্দোলন থেকে সরি আসি, এবং ওইদিন বিকেলে হল ছেড়ে বাসায় চলে যাই। পরবর্তীতে দেখতে পাই বেশ কিছু জায়গায় গান পাউডার দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এটা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। নিশ্চিতভাবে বিএনপি নেতা কর্মীদের পরিকল্পিত তাণ্ডব। আমি নিজে কোনো ধরনের সহিংসতার সাথে কখনোই জড়িত ছিলাম না। ১৬ তারিখ থেকে আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পদ থেকে আমি “গোলাম রাব্বি” স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
বিষয়: #আন্দোলন #কোটা #নাশকতা #পদত্যাগ #পরিকল্পিত #রাব্বি #সমন্বয়ক #সহ










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 