শনিবার ● ২৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী
সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার প্রবাসীদের ব্যাপারে খুব উদ্বিগ্ন ও তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
শনিবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীর বরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকে আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন।
‘এ বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকে আইনের আওতায় এসেছেন ও সাজাপ্রাপ্ত হয়েছেন।
বিষয়: #করার #তথ্য #নিশ্চিত #প্রতিমন্ত্রী #প্রবাসী #বদ্ধপরিকর #বিষয় #সরকারm #সুরক্ষা










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 