শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুন-অর-রশিদ ওরফে রশিদ প্রকাশ হারুনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের জেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হারুন-অর-রশিদ ওরফে রশিদ প্রকাশ হারুনের বাড়ি নগরের হালিশহর থানার সাইটপাড়া এলাকায়। বাবার নাম আবুল কালাম মিস্ত্রি।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ এ বিষয়ে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, এ্যানি আক্তারের সঙ্গে হারুন-অর-রশীদের সঙ্গে ২০১৪ সালের ২৪ অক্টোবর বিয়ে হয়। বিয়ের পর থেকে হারুণ ও তার বাবা-মা এ্যানির বাবার কাছ থেকে একটি রেফ্রিজারেটর দাবি করেন। কিন্তু তা দিতে না পারায় তার ওপর মানসিক নির্যাতন চালায় তারা। পরে ৫ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে ব্যর্থ হন এ্যানির বাবা। ২০১৪ সালের ৯ ডিসেম্বর এ্যানি আক্তার (২২) খুন হন।
এ্যানি আক্তার খুনের ঘটনায় তার বাবা নগরের হালিশহর থানায় হত্যা মামলা করেন। মামলায় হারুণ-অর-রশীদ, আবুল কালাম মিস্ত্রি ও আঞ্জুমান আরা বেগমকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারকাজ শুরু হয়।
বিষয়: #চট্টগ্রাম










ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ 